স্যুপে তেলা‌পোকা

নারায়ণগঞ্জ শহরের  ডি আই টি এলাকায় অবস্থিত ফুড ফ্যান্টা‌সির খাবারে আজ দুপুরে তেলাপোকা পাওয়া গেছে । পেয়েছেন লেখক করীম রেজা। তিনি  জানান, আজ বৃহস্পতিবার দুপু‌রে নারায়নগঞ্জ  ডি আই টির ফুড ফ্যান্টা‌সিতে খাবা‌র খেতে যাই।  খাবার পরিবেশনের পর প্লেটে খাবার তুলে নেওয়ার প্রাক্কালে স্যুপে তেলা‌পোকা দেখতে পাই। এ ব্যাপারে ফুড ফ্যান্টাসি কর্তৃপক্ষ কোন সদউত্তর দিতে পারেনি। নারায়ণগঞ্জ মডেল থানায় গি‌য়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে বিষয়টি জানাই ডিউটি অফিসারকে।  ডিউ‌টি অফিসার বলেন ডি‌সি অ‌ফি‌সে জানা‌তে বল‌লেন।
অবশেষে লেখক করীম রেজা আক্ষেপ করে ফেসবুকে লিখেছেন এর প্র‌তিকার কিভা‌বে, কোথায়, কার কা‌ছে ?
এ ব্যাপারে ফুড ফ্যান্টাসিতে ফোন করে মালিক বা ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে তাদের পাওয়া যায়নি। মালিকের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। ফুড ফ্যান্টসির ফেসবুক পাতায় দেয়া মোবাইল নম্বর 01793651003 যোগাযোগ করেও ম্যানেজারকে পাওয়া যায়নি। মোবাইল রিসিভ করেন মো: রাতুল । রাতুল জানান ঘটনা সত্য। ভুলবশত খাবারে তেলাপোকা ছিল। আর আমিতো একাউন্ট ডিপার্টমেন্ট এ চাকুরি করি। স্যারের সবাই বাহিরে আছেন।

Post a Comment

0 Comments