শহীদ মিনার ভাষা সৈনিকদের আত্মত্যাগের স্মৃতির স্মারক, শহীদদের প্রতি সম্মান জানানোর স্থান। অথচ অবহেলা ও অযত্নে দাঁড়িয়ে আছে সোনারগাঁ উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সসের শহীদ মিনারটি। শহীদ মিনারটির চারপাশ আবর্জনায় সয়লাব। এর গা ঘেঁষে মুত্র ত্যাগের স্থান বানিয়ে ফেলেছন অনেকেই! বছরের পর বছর ধরে অবহেলিত হয়ে যেন নিষ্প্রাণ তথা পরিত্যাক্ত হয়েছে পড়েছে শহীদ মিনারটি। দেখার যেন কেউ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫-২০ বছর আগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ দিনেও আর সংস্কারের উদ্যেগ নেওয়া
হয়নি। বরং ময়লা আবর্জনায় বেহাল অবস্থা শহীদ মিনারটির। পরিছন্নতা ও সংস্কারের জন্য নেওয়া হছে না স্থায়ী কোন পদক্ষেপ। সোনারগাঁ উপজেলার প্রবীণ সাংবাদিক বাবুল মোশারফ বলেন, ‘ভাষা শহীদের স্মরণে স্থাপিত শহীদ মিনারটির বেহাল অবস্থা বাঙালি হিসেবে মেনে নেওয়া যায়না। শহীদ মিনারের সম্মান ধরে রাখতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়া জরুরী। তরুণ প্রজন্মের কাছে শহীদ মিনারের তাৎপর্য তুলে ধরা একান্ত প্রয়োজন। আমাদের দাবি, অবিলম্বে এ শহীদ মিনারটির পরিছন্নতায় স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হোক। তিনি বলেন, ভাষার মাসেই কেবল দুদিনের জন্য শহীদ মিনারটির যত্ন নিলেই চলবে না। তা রক্ষনাবেক্ষনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তা না হলে, মাতৃভাষার জন্য গর্বের জায়গাটি ক্রমেই মর্যাদা হারাবে।


0 Comments