ঘরের মাটিতে সিরিজ হারল পাকিস্তান

ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে এসে আর পারল না পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় টস জিতে লঙ্কান অধিনায়ক সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার।ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা নড়বড়ে হলেও দুই নম্বরে ব্যাট করতে নামা ভানুকা রাজাপাকসের ৭৭ (৪৮) আর শিহান জয়সুরিয়ার ৩৪ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তাণ্ডবে কোনভাবেই উইকেটে টিকতে পারেনি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা পাকিস্তানের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ইমাদ ওয়াসিম। এছাড়া মাত্র দুই ব্যাটসম্যান পার করেন কুড়ি রানের কোটা। সরফরাজ আহমেদ করেন ২৬ আর আসিফ আলী করেন ২৯ রান।
বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিশ ওভারও খেলে শেষ করতে পারেনি স্বাগতিকরা। ১৯ ওভারে ১৪৭ রানে সব উইকেট হারিয়ে ৩৫ রানের হারে এক ম্যাচ আগেই সিরিজ বিসর্জন দিতে হয়েছে পাকিস্তানকে।
শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন নুয়ান প্রদীপ। এছাড়া ৩ উইকেট নেন ওয়াহিন্দু হাসারাঙ্গা, ২ উইকেট নেন ইশুরু উদানা ও ১ উইকেট নেন কাসুন রাজিথা।

Post a Comment

0 Comments