ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি
ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমান যুবলীগ থেকে বহিষ্কার
হয়েছেন। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে
সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি রবিবার এ সিদ্ধান্ত নেয়।
এর রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী আরমানকেও আটক করা হয়।
আজ তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে র্যাব সূত্রে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক
সারোয়ার-বিন-কাশেম জানান, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায়
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে
গ্রেফতার করা হয়েছে। তারা এখন র্যাবের হেফাজতে রয়েছে।


0 Comments