কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী
বিশেষ দায়িত্বপ্রাপ্তরা নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সংগ্রহের বই নবায়ন কার্যক্রমের
অগ্রগতি সম্পর্কে জানতে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দূল কালাম ও সাধারণ
সম্পাদক এটিএম কামাল এর সাথে সদস্য সংগ্রহের কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করেছেন।
গতকাল শনিবার মহানগর বিএনপির কালিরবাজারস্থ কার্যালয়ে সভাপতি অ্যাডভোকেট আবুল
কালাম ও শহরের মিশনপাড়াস্থ সোনারগাঁ ভবন সাধারণ সম্পাদক এটিএম কামালের বাসভবনে
সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি'র সদস্য সংগ্রহ
কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান জানান, ‘‘বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সদস্য
সংগ্রহের নবায়ন কার্যক্রমের অগ্রগতির অংশ হিসেবে আজ আমরা বিএনপির নির্বাহী কমিটির সদস্য
সাবেক এমপি মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও মহানগর বিএনপির সাধারণ
সম্পাদক এটিএম কামাল এর সাথে আলোচনা করেছি। এ বিষয় নিয়ে আমরা অনেকের সাথে সাক্ষাৎ
করছি এবং আমাদের কার্যক্রম চলতে থাকবে।’’ এসময় আরো উপস্থিত
ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সোনারগাঁ থানা
বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, জেলা শ্রমিকদলের
সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর, জেলা
যুবদলের যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান স্বপন, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাসেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সোনারগাঁ থানা
যুবদল নেতা আশরাফ ভূঁইয়া প্রমুখ। এর আগে মান্নান জেলা বিএনপির সেক্রেটারী মামুন
মাহমুদ, সদস্য সাবেক এমপি গিয়াসউদ্দিন সহ আরো নেতাদের সঙ্গে দেখা
করেনন। বিএনপির কেন্দ্রীয় অফিস সূত্র মতে, নারায়ণগঞ্জ জেলা
বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ১৮৪টি বই, সেক্রেটারী মামুন
মাহমুদ ১২৭টি বই গ্রহন করেন। এছাড়া জেলার ১১ জন নেতাকে ১০৫২টি বই গেওয়অ হয়। মহানগর
বিএনপি নিয়েছে ১৪৫টি বই। এর মধ্যে সভাপতি আবুল কালাম নিয়েছেন ১৩৪৫, সেক্রেটারী এটিএম কামাল ৬টি ও সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান নিয়েছেন ৫টি বই।
উল্লেখ্য সদস্য সংগ্রহের বই বিতরন ও জমা হালনাগাদ নিরূপন করতে কেন্দ্র থেকে বিশেষ
দায়িত্ব দেয়া হয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে। গত রোববার দলের কেন্দ্রীয় নেতারা এই দায়িত্ব
প্রদান করেন। এরই অংশ হিসেবে জেলা মহানগরের বহু নেতাদের সঙ্গেই দেখা করছেন তারা।


0 Comments