সোনারগাঁ প্রতিনিধি
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’এ প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি এসময় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় উপকার ভোগীদের জন্য নির্মিত বাসগৃহের চাবি তাদের হাতে হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলামের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব তালুকদার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, ইউআরসি’র ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক হাবিবুর রহমানসহ উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।


0 Comments