জালকুড়িতে পলিথিন কারখানা বন্ধ একজনের এক বছরের জেল


জালকুড়ি দক্ষিণপাড়া এলাকায় ১৪ ২৫ কেজি পলিপ্রোপাইলিন দানা বস্তা ২২৯ কেজি পিপি শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। গতকাল রবিবার জালকুড়ি দক্ষিণপাড়া এলাকায় ছোঁয়া পিপি প্যাকেজিং নামে ওই কারখানায় অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়। সহযোগী হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ মইনুল হক এবং ্যাব-১১ এর সদস্যগন। সময় কারখানাটি বন্ধ করে দেয়া হয়। অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ মজুদ করায় মোঃ বাপ্পী হোসেন (২৭) নামক একজনকে আটক করে এক বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

Post a Comment

0 Comments