বন্দর প্রতিনিধি: বন্দরে ১৯নং ওয়ার্ডে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় মদনগঞ্জস্থ আওয়ামীলীগ নেতা হাজী আলমগীর হোসেনের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও আওয়ামীলীগ নেতা সুমন, এই কমিটির সাধারন সম্পাদক ও বন্দও থানা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম খায়ের, আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন মোল্লা সোনাকান্দা ইউনিয়ন আওয়ামলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আসাদুল্লাহ ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় আওয়ামীলীগ নেতা হাজী আলমগীর হোসেন স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সচ্ছতার সাথে ১৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ করা হবে। স্বাধীনতা বিরোধীদের কমিটিতে কোন স্থান নেই। কেন্দ্রীয় কমিটি নির্দেশনা অনুযায়ি নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে ১৯ নং ওয়ার্ডে একটি শক্তিশালী আওয়ামীলীগ কমিটি গঠন করব।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, ওমর সাঈদ, আব্দুাল মতিন মাতবর, রফিকুল ইসলাম রবি, আতিকুর রহমান স্বপন, মোহাতার হোসেন পুতুল, আব্দুস সালাম, আনোয়ার হোসেন চৌধূরী, সেচ্ছাসেবকলীগ নেতা ইকবাল হোসেন, আমির হোসেন, ওমর ফারুক, আব্দুর রাজ্জাক তোতা, ডালিম, ওবায়দুল্লাহ, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, ইব্রাহিম, সালাম, রুপন, সাইদুল, মাসুদ ও বাচ্চু মিয়া প্রমুখ।


0 Comments