কালাপাহাড়িয়ায় শোকের মাতম


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নারায়ণগঞ্জের যুবকের লাশ এসেছে পৌছেছে। গতকাল বুধবার বিকেলে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামে ওই চারজনের লাশ এসে পৌছায়। এর আগে গত ২৩ আগস্ট তারা মারা যান। নিহতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের সুরুজ মিয়া নূরে আলম ওরফে নূরা মিয়া, খালিয়ারচর গ্রামের উজ্জ্বল এবং উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের রাসেল। গত ২৩ আগস্ট সৌদি আরবের মদিনায় আল ফাহাদ কোম্পানিতে কাজ শেষে পিকআপভ্যানে করে বাসায় ফিরছিলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চার যুবক। পথে তাঁদের বহনকারী পিকআপের চাকা ফেটে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যানটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে তাঁদের মরদেহ মদিনায় কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। বিকালে তাদের লাশ পৌছানোর পর থেকে শোকের মাতম চলছে আড়াইহাজারের কালাপাহারিয়ায় ইউনিয়নে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আড়াইহাজার শাখার ফিল্ড অফিসার আমিনুল হক জানান, সৌদি এয়ারলাইলান্সের একটি ফ্লাইটে করে সৌদি আরব থেকে আড়াইহাজার উপজেলার চার যুবকের লাশ দেশে পৌছায়। প্রত্যেক পরিবারকে ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments