প্রধাণমন্ত্রীর নির্দেশ মানে সেই প্রকৃত আ'লীগ কর্মী


কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বিএ)বলেছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ মেনে চলে তারাই প্রকৃত আওয়ামীলীগের কর্মী৷প্রধাণমন্ত্রী সর্বদা দেশ জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন  তারই হাত ধরে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দাড়িয়েছে৷বিএনপি-জামায়েত কখনো উন্নয়ন করেনি তাদের অভ্যাসও নেই তারা দেশে মঙ্গল সহ্য করতে পারেনা  তাদের মধ্য থেকেই কিছু অনুপ্রবেশকারীরা আওয়ামীলীগে ঢুকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে কিন্তু তাদের এই কুমতলব কখনোই সফল হবেনা শুক্রবার বিকেলে বন্দর থানাধীন দিঘলদী সরকারী বিদ্যালয়স্থ কলাগাছিয়া ইউনিয়ন নংওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন  আক্তার হোসেন আরো বলেন আমারা কলাগাছিয়াবাসী গর্বিত কারন এখানে আমাদের নিজেদের মধ্যে কোন কোন্দল নেই এখানকার কর্মীরা সবাই একতাবদ্ধ আশাকরি ভবিষৎ- কলাগাছিয়ায় আওয়ামীলীগ একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি পাবে
সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আক্তার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরি সিনহা, আওয়ামীলীগ নেতা হাজী কামরুল হাসান জজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সাবেক নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবায়দুল্লাহ, কামরুলহাসান মোল্লা, আসাদ উল্লাহ মাষ্টার, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শোয়েব মোঃ লিটন, আওয়ামীলীগ নেতা, হাজী দেলোয়ার হোসেন,
ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুম্মান, মোঃ মফিজুল ইসলাম, মোঃ রুবেল, হাজী দেলোয়ার হোসেন, জুবায়ের আহমেদ, শ্রী নারায়ণ হালদার, শ্রী নরেশ, গবিন্দ হালদার, মোঃ সালাউদ্দিন, মোঃ আবুবকর, মোঃ দেলোয়ার, মো হালিম প্রমূখ

Post a Comment

0 Comments