ড্রিম হলিডেতে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন


নারায়ণগঞ্জের সন্তান ও ব্যবসায়ী প্রবীর কুমার সাহার ড্রীম হলি ডে পার্কে নতুন ভাবে যোগ হল পদ্মাসেতুর আদলে পদ্মাসেতু, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের আদলে স্যাটেলাইট, টার্নেল, সাবমেরিন ও হেলিপ্যাড। দেশের এই প্রথম কোন পার্কে এক সাথে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, টার্নেল, সাবমেরিন ও হেলিপ্যাড। দেখতে পারবে আগত পর্যটকরা।
পার্কের এগুলো শনিবার দুপুর ১টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মোঃ নজিবুর রহমান। এ সময় তার সাথে স্ত্রী সন্তান, স্থানীয় এমপি আনোয়ার আশরাফ খান, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত পু্লশি সুপার শাহেদ আহমেদ, ড্রিম হলিডে এমডি প্রবীর কুমার সাহা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সচিব বলেন, সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত থেকেও উন্নয়নে এগিয়ে আসতে হবে। এই পার্কে দেশের মান মর্যাদার অনেক কিছুই তুলে ধরা হয়েছে। এটি শুধু বিনোদন কেন্দ্র নয়, আমাদের নতুন প্রজন্ম ও অন্যান্য বয়সের যারা রয়েছেন তারা আসবেন ও উজ্জীবিত হবে। প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের প্রতিফলন এখানে প্রতীকী আকারে দেখানো হয়েছে। বাংলাদেশ যে উন্নয়ন হচ্ছে এখানে তা দেখা যাবে। দেশের তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত উন্নত হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কল্যানে।
নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন জানান, এখানে নিরাপত্তার কোন সমস্যা নেই। এ পার্কটি এক ধরনের ব্রান্ড হয়েছে, এটি শুধু বিনোদন কেন্দ্র নয় এটি দেশপ্রেমের একটি সম্ভার। এ পার্কটিতে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার একটি পোট্রেট রয়েছে।
পার্কটিতে ইতিমধ্যে সিডনি অপেরা হাউজের গেইট নির্মানের কাজ চলমান। ৩০ টি রাইডের সাথে ম্যুারাল রাইড হিসেবে যোগ হচ্ছে পবিত্র ঈদুল ফিতরে। আগত পর্যটকদের সুবিধা ৫টি এসি টয়লেট (পুরুষ-মহিলা) করা হয়েছে।
পার্কের এমডি প্রবীর কুমার জানান, ৪ মাসের সময়ে আসল পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, টার্নেল, সাবমেরিন ও হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। অনেক পর্যটক রয়েছে, তারা পরিবার কে নিয়ে এগুলো বাস্তবে দেখা সম্ভব হয় না। তাই আগত ড্রীম পার্কে এগুলো পাশাপাশি একসাথে করা হলো। পদ্মাসেতু উপর দিয়ে ম্যুারাল ট্রেন করা হবে। এটাকে রাইড হিসেবে ব্যবহার করা হবে, যাতে আসল পদ্মা সেতুর মত আনন্দ ভোগ করা যাবে। পাশাপাশি হেলিপ্যাড করা হয়েছে, যে কেউ হেলিকপ্টার যোগে পার্কে নামতে পারবেন।
তিনি জানান, পদ্মা সেতু ৬১৫ ফুট মধ্যে ৫১৫ ফুট প্রদর্শন করা হলো আজ, বাকি ১০০ ফুট চলমান রয়েছে। ৬০ ফুটের বেশি আকারে সাবমেরিন, হেলিপ্যাডে ১০০ ফুটের ড্রাইয়ে ৩০০ ফুট স্কোয়ার। একই আকারে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

Post a Comment

0 Comments