নারীই মা নারীই শক্তি: আইভী


এই বাংলাদেশ সবার, হিন্দু বৌদ্ধ মুসলিম খৃস্টান এক সাথে মিলে থাকবো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল মঙ্গলবার শহরের শ্যামা কালি পূজা উপলক্ষে নতুন পালপাড়া সার্বজনীন পূজা মন্ডপ নব উদয় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করে ওই মন্তব্য করেন তিনি আইভী বলেন, নারী অবশ্যই শক্তি নারীই মা নারীই শক্তি নারীই মা এই নারী মানেই পৃথিবী এই নারী শক্তি যদি না থাকতো তাহলে এখানে যারা আছো তারাই বা কোথা থেকে আসতে দশ মাস দশদিন একটা মা যখন একটা সন্তানকে ধারণ করতে পারে, ভূমিষ্ঠ করতে পারে সে মায়ে কত শক্তি হতে পারে তা কিন্তু বাস্তবে বোঝা যায় আর এই মাকে শক্তি যোগাচ্ছে আমাদের সামনে আছে যে মা তিনি বলেন, মা শুধু শক্তিরই প্রতীক না, মা সকল অন্যায় অত্যার অভিচারেরও প্রতীক সব কিছুকে পরাভূত করে মা তার সন্তানকে আকড়ে ধরে রাখে, সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে মা মানে আমার মা, মা মানে আমার মাটি, আমার দেশ, এই সব কিছুকে সম্মান করতে হবে এই বাংলাদেশকে তোমরাই এগিয়ে নিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আইভী বলেন, এই বাংলাদেশ আমাদের সবার হীন্যমনতায় কাউকে ভোগতে হবে না এখানে আমরা হিন্দু মুসলমান সবাই এক সাথে বাস করবো সবার ঊর্ধ্বে আমাদের মা মাটি দেশ এটাকে মাথায় রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে

Post a Comment

0 Comments