ওমর ফারুক চৌধুরী যুবলীগ থেকে বহিষ্কার

ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন যুবলীগ নেতারা। বিকাল ৫ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি শুরু হয়। তবে বৈঠকে উপস্থিত ছিলেন না ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন।

Post a Comment

0 Comments