মুখ খুললেন নিধি

ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল প্রেম করছেন এমন গুঞ্জনই চলছে মিডিয়াতে। দু’জনের একসঙ্গে রেস্তোরাঁতে যাওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়া, সেই জল্পনাকে উস্কে দিয়েছিল আরো কয়েকগুণ। সম্প্রতি এক শো-তে এসে নিধি বলেন, একদমই নয়, আমরা দু’জন দু’জনের খুব ভালো বন্ধু। আমি আর রাহুল কোনোদিনও এক সঙ্গে বেড়াতেই যাইনি। যদিও গত বছর মুম্বাইয়ে রেস্তোরাঁতে তাদের ‘কোয়ালিটি টাইম’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল! এ বছর বিশ্বকাপ চলাকালীনও তাদের দু’জনকে একসঙ্গে দেখা গেছে।
এই বিষয়ে নিধি বলেন, লন্ডনে ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল আমার। পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। আমি রীতিমতো লাফাচ্ছিলাম। এদিকে কিছু দিন আগে রাহুলকে আথিয়া শেট্টির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল। সে ছবি ভাইরালও হয়েছিল। ছবিতে সঙ্গে ছিলেন আকাক্সক্ষা রঞ্জনও।
কিছুদিন আগে আবার এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন, নিধি তার ছোটবেলার বন্ধু। প্রেম করছেন না তারা।

Post a Comment

0 Comments