বন্দরে ডংজি লংজিভিটি নামে একটি ব্যাটারী কারখানাকে এক লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বন্দর উপজেলা কমিশনার(ভুমি) আফিফা খান নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে বুধবার বিকেলে বন্দরের লক্ষণখোলা এলাকার ওই ব্যাটারী কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বন্দর উপজেলা কমিশনার (ভুমি) আফিফা খানম জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার ডংজি লংজিভিটি ব্যাটারী কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায় শ্রমিকদের মুখে মাস্ক লাগোনো বাধ্যতামূলক হলেও কোন শ্রমিকের মুখে মাস্ক লাগোনো নেই।
বিষাক্ত বর্জ্য পরিশোধন না করেই কারখানা সংলগ্ন পুকুরের পানিতে ফেলা হচ্ছে, এ কারণে ব্যাটারী কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মইনুল হক , ভুমি অফিসের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

0 Comments