বিশ^নবী (স:) কে
কুটুক্তি করায় এবং বরিশাল জেলার ভেলায় নিরীহ মানুষের উপর গুলীবর্ষনের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও
মহানগর নেতৃবৃন্দ। গতকাল সোমবার বাদ আছর শহরের চাষাড়া ডিআইটি রোড নূর মসজিদ এর
সামনে থেকে শুরু হয় খেলায়ত মজলিসের এ বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, ইসলাম আমাদের শান্তির একটি ধর্ম। আর এই পবিত্র শান্তির ধর্মের বিরুদ্ধে কোন প্রকার স্বরযন্ত্র বরদাস করা হবে না। বিশ^নবী হযরত মুহাম্মদ (স:) কে
নিয়ে কুটুক্তি করার এতো দু:সাহস তারা কোথায় পায়। কেন আমাদের ভাইদের উপর গুলি বর্ষন করে তাদের হত্যা করা হল? কি অপরাধ ছিল তাদের? অভিলম্বে সরকারকে দোষীদের শাস্তির আওতায় এনে এই হত্যার বিচার করতে হবে। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবি এম সিরাজুল মামুনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, সহ-সভাপতি ইলিয়াছ আহমেদ, মুফতি আব্দুল গনি, সাধারন সম্পাদক অধ্যাপক শাহ আলম, রিফাত হাসান ভূইয়া, আব্দুল করিম মিন্টু সহ
প্রমূখ।


0 Comments