আড়াইহাজারে ৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা সহ আমির হোসেন (৪৫) নামে এক
মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন হোরগাও
এলাকার ফায়েজ আলীর ছেলে। শনিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা শেষে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে স্থানীয় কালিবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এএসআই মাছুম শেখ জানান, ধৃত ব্যক্তি কালিবাড়ি এলাকায় ইয়াবা ও হেরোইন বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

0 Comments