স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে অব্যাহতি দিয়ে তা অবহিতও করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানা
সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে
ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের
শিরোনামে আসেন মোল্লা কাওসার। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)
কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ তার
স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন
পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে। এ কারণে সংগঠনের
ভিতরে- বাইরে জোর গুঞ্জন শুরু হয়েছে সম্মেলনের আগেই তাকে দায়িত্ব থেকে
অব্যাহতি দেওয়া হচ্ছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানা
জানা গেছে, দলে শুদ্ধি অভিযানে কঠোর
অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার
যুবলীগের প্রেসিডিয়াম, যুগ্ম সাধারণ ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে
হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি বলেছেন, অভিযান চলবে, কে আত্মীয়, কে কি দেখার
সময় নেই। অন্যায়কারীকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া
হবে না।
একই সঙ্গে চলমান অভিযানে নানা অপকর্মের
সঙ্গে যাদের নাম আসছে, তারা যেন সম্মেলন প্রস্তুতির সঙ্গে এবং সম্মেলনস্থলে
আসতে না পারে সে জন্য নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী।
দলীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক
লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন
গুহকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেসবাহউল হক সাচ্চুকে সদস্য
সচিব করা হয়েছে।


0 Comments