ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে
গণরুম সমস্যা সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়া
শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের
উপাচার্যের সাথে বৈঠক শেষে তারা এই ঘোষণা দেন।
আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী ডাকসুর
সদস্য তানভীর হাসান সৈকত বলেন, মঙ্গলবার দুপুরের দিকে উপাচার্য তার অফিসে
আমাদের ডাকেন। সেখানে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আগামীতে প্রথম বর্ষের
শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করা হবে। অছাত্র ও বহিরাগতদের হল
থেকে বের করে দেয়া হবে। তার কথায় আমরা আন্দোলন স্থগিত করছি। তবে তিনি কথা
না রাখলে পরবর্তীতে আমরা আবার আন্দোলনে যাব।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান
সাংবাদিকদের বলেন, গণরুম দীর্ঘদিনের একটা সমস্যা। হঠাৎ করে তো এটা দূর করা
সম্ভব নয়। আমরা কাজ শুরু করেছি। খুব দ্রুত সমস্যাগুলো সমাধান হতে শুরু
করবে।


0 Comments