পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের
সহযোগীতায় ভারতের একাধিক শহরে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে
তেহরিক-ই-তালিবান। ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই হামলার আশঙ্কা ব্যক্ত
করে, আগাম সতর্ক করেছে।
সীমান্তের নজরদারি এড়িয়ে ভারতে একাধিক
মানববোমা ঢোকানোর পরিকল্পনা করেছে তেহরিক তালিবান। যারা গুরুত্বপূর্ণ
শহরগুলিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে। গোটা ছক কষে দিয়েছে আইএসআই। কোন
শহরগুলিকে টার্গেট করা হবে, ইতিমধ্যে তা-ও ঠিক করে নিয়েছে
তেহরিক-ই-তালিবান।
ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, জম্মুর
পুঞ্চ-রাজৌরি সেক্টর দিয়ে মানববোমা ঢোকানো হবে ভারতে। পাক অধিকৃত কাশ্মীর
দিয়েও জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। জঙ্গি অনুপ্রবেশ করাতে ইতিমধ্যেই লঞ্চ
প্যাড তৈরি করেছে পাকসেনা। নিশানায় রয়েছে অমৃতসর ও পাঠানকোট বিমানঘাঁটি।
ভারতীয় গোয়ন্দা সংস্থা, আইবির কাছে এমনই রিপোর্ট রয়েছে। আমেরিকায় ফেডেরাল
ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করেছে।


0 Comments