বন্দরে রনি হত্যা মামলায় আরিফ গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা// বন্দরে ব্যবসায়ি রনিকে (৩০) কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলায় আরিফ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বন্দর থানা পুলিশ স্বল্পেরচক এলাকার মিজানুর রহমানের ছেলে আরিফকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে
উল্লেখ্য যে২১ অক্টোবর সোমবার সকালে রাতে নিহত ব্যবসায়ী রনির বাবা সালাউদ্দিন পলাশ ওরফে পলু মিয়া বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন
জানা গেছে, পুরান বন্দর চৌধূরীবাড়ি এলাকার গুল্লু মিয়ার বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার সালাউদ্দিন পলাশ ওরফে পলু মিয়ার ছেলে রনি মিয়া দীর্ঘদিন ধরে মশার গ্লোবের ব্যবসা করে আসছে। গত শনিবার বিকেলে গ্লোব সরবার তাগাদার জন্য মদনপুর এলাকা আসে। তাগাদা শেষে রাত অনুমানিক ৮টায় ব্যবসায়ী রনি মিয়া বন্দর রেললাইন সমরক্ষেত্রে উত্তর পাশে আসলে উৎপেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রনিকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়
ওই সময় মদনপর-মদনগঞ্জ সড়কে অজ্ঞাত অটো চালক আহত ব্যবসায়ীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর রেললাইন নিয়ে আসে। পরে স্থানীয় এলাকাবাসী আহতকে মুমুর্ষ অবস্থায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকা পাঠানোর নির্দেশ দেন। রোববার সকালে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ব্যবসায়ী রনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে
ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী রন হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা মামলার আসামী আরিফকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে

Post a Comment

0 Comments