নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির
ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বেলা ১১টায় সমিতির কার্যালয়ে
সভায় সভাপতিত্ব করেন বর্তমান কার্যকরি কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জসিমউদ্দিন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সহ কার্যকরি কমিটির
সকল সদস্য ও মিল মালিকগণ। বিগত তিন বছরের কার্যক্রম সম্পর্কে উপস্থিত সভার
উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টু। পাশাপাশি সাধারণ
মিলাররা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা অংশ গ্রহণ করেন। অনুমোদনের জন্য সাধারণ
সম্পাদকের প্রস্তাবের সমর্থন করেন।
(১) আগামী ত্রি-বার্ষিক নির্বাচন কার্যকরি কমিটির নির্বাচন
অনুষ্ঠানের লক্ষে ও তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন অনুমোদন করা হয়। এতে
অন্যান্য বিশিষ্ট মিল মালিক উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন, লেবার অফিসের রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন শ্রম দপ্তর চাষাড়া নারায়ণগঞ্জের
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


0 Comments