কুমিল্লায় শত্রুতার জেরে ১০ বছরের শিশুকে
হত্যা করে বসত বাড়ির পিছনে পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভিতর রেখে গেছে
দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর
ইউনিয়নের চম্পকনগর (সাতওরা) গ্রামের মধ্যপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ
ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে পুলিশ।
শিশু মেহেদী হাসান রিপাত (১০) চম্পকনগর (সাতওরা) গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। সেই স্থানীয় নর্থ-সাউথ চাইল্ড কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র।
শিশু মেহেদী হাসান রিপাত (১০) চম্পকনগর (সাতওরা) গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। সেই স্থানীয় নর্থ-সাউথ চাইল্ড কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র।
রিপাতের মা জেসমিন আক্তার জানান, শনিবার
সন্ধ্যায় পাশ্র্ববর্তী বাড়ির বিউটি আক্তার নামে এক নারীর বাসায় প্রাইভেট
পড়তে গিয়েছিল রিপাত। প্রাইভেট পড়া শেষে রিপাত বাড়ি আসাতে দেরি দেখে তার মা
শিক্ষককে কল দিলে জানতে পারেন রিপাত সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে চলে গেছে।
পরবর্তীতে তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে শুরু করে।
একপর্যায়ে বাড়ির পিছনে পরিত্যক্ত ডোবার কচুরিপানার ভিতরে রক্তাক্ত অবস্থা
পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে
নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রিপাতের আরও জানান, কিছুদিন পূর্বে তার
জিনিসপত্র চুরি হয়। ওই এলাকার বাসিন্দা হৃদয় নামে এক যুবকসহ কয়েকজনকে
সন্দেহ করে জিনিস উদ্ধারের জন্য চাপ দেয়। এ নিয়ে তাদের সাথে রিপাতের
পরিবারের বিরোধ সৃষ্টি হয়। শত্রুতার জেরে শিশু রিপাতকে হত্যা করতে পারে ওই
অভিযুক্তরা, ধারণা তার মায়ের।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি
আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ বা গলায়
আঘাত করে হত্যা করা হয়েছে। কারণ তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির
মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সন্দেহজনকভাবে একজনকে
আটক করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা তদন্তের পর জানা
যাবে।


0 Comments