গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আপন
দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মুকসুদপুর
উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মার্মান্তিক ঘটনা ঘটে। এ
ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো, মুকসুদপুর উপজেলার
দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও
মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না (৩)।
এরা মামাতো-ফুফাতো বোন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পুকুর
পাড়ে খেলতে যায় তিন শিশু। পরে তাদের কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশের
পুকুরে নেমে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। পরে সকাল ৯টার দিকে তাদেরকে
পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই
ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


0 Comments