ডেনমার্কে জাতির জনক শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকীকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক
ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাজধানী
কোপেনহেগেনের স্থানীয় একটি ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা
হয়।
এতে বাংলাদেশ ছাড়াও ডেনমার্ক, সুইডেন,
ভারত, শ্রীলংকা, নেপাল, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়াসহ
বিভিন্ন দেশের ৪০টি দল অংশগ্রহণ করে। ফাইনালে ব্রনডভি ক্লাবকে পরাজিত করে
হেয়ারলো ক্লাব জয়লাভ করে।
অনুষ্ঠানে কোপেনহেগেন ছাড়াও ডেনমার্কের অন্যান্য শহরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ শেষে বাংলাদেশ ও ডেনমার্কের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
পরে বঙ্গবন্ধুর জীবনের আদর্শ ও আত্মত্যাগ
শীর্ষক আলোচনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র
মোহাম্মদ সাঈদ খোকন।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ
আলী মোল্লা লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের
পরিচালনায়, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সায়েদ মাহবুব জামান
আলিম, শাহাব উদ্দিন ভুইয়া, তাইফুর রহমান ভুইয়া, মাসুদ চৌধুরী, শফিকুর
রহমান; জাহিদ চৌধুরী বাবু, সহসভাপতি আ ন ম আব্দুল খালেক আরিফ, মোহাম্মদ
শহীদ, ওলিউল আজাদ লাভলু,অরুন দাস, দেবাশীষ সরকার; যুগ্ম সাধারন সম্পাদক
সামি দাস, শরীফ তাহের কবীর ও সেতু আহম্মেদ; অর্থ সচিব, কাউসার আহম্মেদ
সুমন, সাংগঠনিক সম্পাদক মনজুর আহম্মেদ লিমন টিপু গোমস্তা, মন্টু দাস;
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাইমুল সোয়েব; আইন বিষয়ক সম্পাদক জিমি আহম্মেদ;
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজু, মুক্তিযোদ্ধা বিষয়ক
সম্পাদক রতন দত্ত; প্রচার সম্পাদক শৈবাল মাহমুদ শাহীন, অভিবাসন বিষয়ক
সম্পাদক আল আমীন সাগর; কার্য নির্বাহী সদস্য মনিরুজ্জামান মিলু; ছাত্রলীগ
নেতা লিঙ্কন কুণ্ডু; গোলাম রাব্বি, জাবেদ শুভ, শেখ রায়হানসহ প্রমুখ
নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা
নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও আত্মত্যাগ তুলে ধরতে এ ধরনের
আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র সাঈদ খোকন
বলেন, মুজিববর্ষকে সামনে রেখে এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টিতে
বঙ্গবন্ধুর যে অবদান তা নতুন প্রজন্মকে জানিয়ে দেওয়া সম্ভব হয়। তিনি
ডেনমার্ক আওয়ামীলীগের নেতৃবৃন্দকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য
কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের
উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার ক্যারেশম্যাটিক
নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম মর্যদাশীল দেশ। আজ বাঙ্গালীরা প্রবাসে
সম্মানের সাথে বসবাস করছে।
আগামীতে এধরনের আন্তর্জাতিক ইভেন্ট আরো
ব্যাপকভাবে আয়োজন করার প্রত্যাশা ব্যাক্ত করে তারা বলেন, ডেনমার্ক আওয়ামী
লীগ সব সময় ব্যাতিক্রমধর্মী কার্যক্রম উপহার দেয়। তারা বলেন, নবাগত,
হাইব্রিড, অনুপ্রবেশকারী, ১৫ই আগস্টে জাতীয় শোক দিবসে বেগম খালেদার ভুয়া
জন্মদিনে কেক কাঁটা, জামাত-বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারীদের ডেনমার্ক
আওয়ামী লীগে স্থান হবে না। দল থেকে আগাছা পরিষ্কার অভিযানে-জননেত্রী শেখ
হাসিনার প্রতি সমর্থন জানিয়ে সকল ক্ষেত্রে দলের পরিক্ষিত নেতা –কর্মিদের
মূল্যায়নের ঘোষণা দেন।
দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাঙালিদের এক মিলন মেলায় পরিণত হয়।


0 Comments