মতির বাবার মৃত্যু বার্ষিকীর দোয়া শামীম ওসমান


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির বাবা মরহুম বাদশা মেম্বারের ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল রবিবার বাদ জোহর নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির উদ্যোগে তার নিজ বাসভবনে মিলাদ দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ দোয়া মাহফিলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান উপস্থিত হয়ে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এর পূর্বে বার্মাশীল কবরস্থানে নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের বাবা রফিকুল ইসলাম মা হাজেরা বেগমের কবর জিয়ারত করেন শামীম ওসমান। মরহুম বাদশা মেম্বারের ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ দোয়া মাহফিলে আরো অংশগ্রহন করেন,  সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কালিপদ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জুলহাস উদ্দিন ভুইয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু,  নাসিক প্যানেল মেয়র- মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক, পদ্মা অয়েল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন মেহেদী, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন, যুবলীগ নেতা শাহজাহান, আবুল কালাম আবু, জাকির হোসেন, মাহাবুবুর রহমান প্রমূখ।

Post a Comment

0 Comments