জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার
সুইজারল্যান্ডের জেনেভা কার্যালয়ের বাইরে এক সিরীয় কুর্দি নিজের গায়ে আগুন
ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
আহত ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে বুধবার পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জার্মানির বাসিন্দা ৩১ বছরের ওই ব্যক্তি তার এই কর্মকাণ্ডের কারণ ব্যাখ্যা
করেননি বলে জানিয়েছেন জেনেভা পুলিশের মুখপাত্র সিলভাইন গুইলাউম-জেনটিল।
তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে লৌসানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিলভাইন গুইলাউম-জেনটিল বলেন, আমরা তার
কারণটি কল্পনা করতে পারি। তবে আমাদের কাছে সুদৃঢ় কোনো তথ্য নেই। সাহায্য
পৌঁছানোর পর নিজেকে ব্যক্ত করার মতো পরিস্থিতি তার ছিল না।
গত ৯ অক্টোবর উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানে নামে তুরস্ক। এর বিরুদ্ধে কুর্দিরা বিক্ষোভ করে আসছে।


0 Comments