একসাথে এমপি শামীম ও এসপি হারুন

আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও জেলা পুলিশ সুপার হারুন অর রশীদকে আবারও একত্রে দেখা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহার বাসায় পুজার দাওয়াতে দুই’জনেই একত্রিত হন। ঘনিষ্ট একটি সূত্রে জানা গেছে, লিটন সাহার বাসায় এসপি হারুন ও সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যে একান্তে বেশ কিছুক্ষন কথা বলেন। পরে লিটন সাহার বাড়িতে একত্রে সবাই মিলে খাওয়া-দাওয়াও করেন। হারুন অর রশীদ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকেই তার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সম্পর্ক নিয়ে এক ধরণের আলোচনা চলছিল। এর আগেও, সংসদ সদস্য শামীম ওসমান ৩ বার এসপি অফিসে যাওয়ায় বেশ আলোচনা আর সমালোচনা হয় তাদের নিয়ে। অনেকে ওই বৈঠক গুলোকে রং লাগানোর চেষ্টাও করেন। এতে একটি আলোচনা সভায় শামীম ওসমানও ক্ষোপ প্রকাশ করে বলেন, ‘এসপিও আমার সাথে শহরের একটি ক্লাবে এসে দেখা করে গেছেন।’

Post a Comment

0 Comments