সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে এক অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী গ্রীনলাইন ওয়ার্কসপের সামনে এক অজ্ঞাত যুবকের (৩৫) মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে রক্তাক্ত জখম রয়েছে। তিনি আরো জানান, নিহতের পড়নে গোলাপি রংয়ের ছাপা ফুলহাতা শার্ট ও কালো রংয়ের প্যান্ট ছিলো। তার আঙ্গুলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।


0 Comments