নিজস্ব
সংবাদদাতা// বন্দরের কলেজ মাঠ এলাকায়
অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার
প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজের
পিছনের এলাকায় ড্রেনের কাজ
হচ্ছে। আর এ সুযোগে
গ্যাস চোরদের একাধিক চক্র
বিভিন্ন বাড়িতে গ্যাস সংযোগ
দিচ্ছে। বন্দর থানা ও
ফাঁড়ি পুলিশকে ম্যানেজ পূর্বক সংযোগগুলো দিচ্ছে
স্থানীয় গনি মিয়া। গ্যাস
লাইনের পাইপ স্বাভাবিকভাবে মাটির
প্রায় এক ফুট নিচু
দিয়ে নেয়ার নিয়ম থাকলেও
এখানে হচ্ছে উল্টো। কারন
দেখার ও বলার কেউ
নেই। সরকার দলীয় ব্যানারে
গনি মিয়া গ্যাস সংযোগগুলো
দিয়ে লাইজার প্রতি ৫০/৬০ হাজার টাকা
করে নিচ্ছে। গ্যাসের পাইপগুলো পানির উপর ভাসমান
এমনকি প্লাষ্টিকের পাইপ দিয়ে সংযোগ
দিচ্ছে। সিটি কর্পোরেশনের গাড়ী
চালক বকুল মিয়া, সি
ও' র গাড়ী চালক
সেলিমসহ প্রায় ১০/১২
টি গ্যাসের সংযোগ দিয়েছে গনি।
গ্যাস লাইন নিয়ে অনেকটা
হতাশাগ্রস্থ হয়ে পরেছে স্থানীয়
সচেতন মহল। যেভাবে পাইপগুলো
নেয়া হয়েছে তাতে যেকোন
সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে
এলাকাবাসী জানায়। বড় ধরনের
দূর্ঘটনার কবল হতে রক্ষার
জন্য থানা পুলিশের পাশাপাশি
নাসিক ২৩ নং পর্য়াড
কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের জরুরী
হস্তক্ষেপ কামনা করেছে।


0 Comments