বন্দর(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: বন্দরে পৃথক অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল, ইয়াবা ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক ডাকাতসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার লাঙ্গলবন্দ শ^াশ্মনেরবাগ, কামতাল , গড়িসোনাকান্দা, কুড়িপাড়া, দেওয়ানবাগ ও কলাগাছিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো, মাদক কারবারি আরমান (৩০), রফিকুল ইসলাম(২৬) ডাকাত ইমরান(২৮), শহিদ হোসেন (৩২) তাছলিমা বেগম (৪৫), মোজাম্মেল(৩৮), নাজমুল হক(৩০) ও মেহেদী হাসান রিপন(২৩)।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্ততে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার গভীর রাতে মুছাপুর ইউপির শ^াশ্মনেরবাগ গ্রামের হাজী মোঃ আসাদুল্লাহ মিয়ার বসত বাড়িতে অভিযান চালায়। এসময় তার ছেলে আরমান ঘর তল্লাসী করে তার খাটের নিচ থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। একই রাতে কামতাল গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ডাকাত ইমরানকে গ্রেপ্তার করে। ধামগড় পুলিশ ফাঁড়ির পুলিশ কুড়িপাড়া এলাকার শফিকুলের স্ত্রী তাছলিমা বেগমকে ওয়ারেন্টে ও দেওয়ানবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলামকে ২৩ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে। এদিকে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ মেঘনা নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ মোজাম্মেল, নাজমুল হক ও মেহেদী হাসান রিপন নামের ৩ জনকে গ্রেপ্তার করেন। প্রত্যেকটি ঘটনায় পৃথক পৃথক আইনে মামলা হয়েছে।


0 Comments