নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের মেয়র
ডা.
সেলিনা
হায়াৎ
আইভী
বলেছেন,
অন্য
হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে
সুস্থ্য না
হয়ে
এখানে
রোগীকে
নিয়ে
এলে
ইমার্জেন্সি ছাড়া
এখানে
ভর্তি
করবেন
না।
এতে
করে
কোন
অসুবিধা হলে
বদনাম
হয়
হাসপাতালের এবং
ডাক্তারদের। গতকাল
বুধবার
দুপুরে
২১
নম্বর
ওয়ার্ডের নগর
মাতৃসদন আরবান
হাসপাতাল পরিদর্শনকালে এ
কথা
বলেন
মেয়র
আইভী।
তিনি
হাসপাতালের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা
কর্মকর্তাকে বলেন,
রিসিপশেন নিচে
আনতে
হবে।
রুমগুলো খালি
রাখবেন
না।
এখানে
ডাক্তাররা বসবে
এবং
পরিস্কার পরিচ্ছন্ন রাখতে
হবে।
পরে
হাসপাতাল সংলগ্ন
পুকুর
পরিদর্শন কালে
পুকুরে
কেউ
ময়লা
ফেললে
তাকে
৫
হাজার
টাকা
জরিমানা করার
নির্দেশ দেন
ওয়ার্ড
কাউন্সিলর হান্নান সরকারকে। এ
সময়
এলাকার
অসংখ্য
নারীরা
মেয়রকে
দেখতে
আসেন।
তারা
পুকুরটি সংরক্ষণের দাবি
জানান
মেয়রের
কাছে।
এলাকাবাসীর স্বার্থে পুকুরটির সৌন্দর্য বর্ধন
করবেন
বলে
আশ্বস্ত করেন
মেয়র।
হাসপাতাল পরিদর্শন শেষে
ছালেহনগর, রুপালী
এলাকার
নির্মাণাধীন শাখা
সড়কগুলোর কাজের
খোঁজ
খবর
নেন।
এছাড়া
বিআইডব্লিউটিএ’র
সোনাকান্দাস্থ ডেক
এন্ড
ইঞ্জিন
পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি) পশ্চিম
পাশে
শীতলক্ষ্যা নদীর
পাড়ে
নির্মানণাধীন সড়ক
ও
পার্কের সৌন্দর্য বর্ধনের কাজের
পরিদর্শন করেন।
এ
সময়
মেয়র
আইভী
বলেন,
কে
কাকে
ভোট
দিল
এটা
আমার
দেখার
বিষয়
না।
নগরবাসীর স্বার্থ কীভাবে
রক্ষা
করা
যায়
এটা
আমার
দেখার
বিষয়।
পাবলিকের জন্য
বিভিন্ন সংস্থার সাথে
ঝামেলা
হয়
সিটি
কর্পোরেশনের। পরিবেশ
ভাল
রাখতে
বেশি
করে
নিম,
তুলসী
ও
পুদিনা
গাছ
লাগাবেন। তিন
গাছের
সংমিশ্রনে প্রবাহিত বাতাসের কারণে
মশা
থাকবে
না।
হাশরের
মাঠে
এই
গাছ
স্বাক্ষ্য দিবে
উল্লেখ
করে
তিনি
আরো
বলেন,
মানুষের হাটার
ব্যবস্থা করে
দিয়েছি। সবুজ
বনায়ন
করা
হবে
জানিয়ে
মেয়র
বলেন,
কোন
ভারী
যানবাহন চলতে
দেওয়া
যাবে
না।
ডিইপিটিসি ও
রুপালী
এলাকার
বাসিন্দাদের অনুরোধে একটি
মসজিদ
নির্মাণের আশ্বাস
দেন
ডা.
আইভী।
নৌ-পরিবহন মন্ত্রনালয় এবং
নাসিক
সমন্বয়
করেই
কাজ
করবে
জানিয়ে
মেয়র
আইভী
আরো
বলেন,
কেউ
উন্নয়ন
কাজে
বাধা
দিলে
সহ্য
করবো
না।
উন্নয়নের সুফল
ভোগ
করবে
নগরবাসী। তাই
কে
কাকে
ভোট
দিলো,
না
দিলো।
সেটা
আমার
কাছে
কোন
বিষয়
না।
উন্নয়নে আপোসহীন। তিনি
বলেন,
সবসময়
তিনি
নগরবাসীর পাশে
আছেন
এবং
থাকবেন। বিভিন্ন উন্নয়ন
কাজের
পরিদর্শন করে
তিনি
ফিরে
যান।


0 Comments