বন্দরে ছোট ভাই ও তার স্ত্রী হামলায় বড় ২ ভাই আহত


বন্দর প্রতিনিধি:জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় দুই ভাইকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পাষান্ড ছোট ভাইসহ তার স্ত্রী ওই সময় হামলাকারিরা বাড়ি ঘর ভাংচুর করে ১টি চেইন ১টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় ঘটনাটি ঘটে আহতরা হলো জসিম উদ্দিন (৫৫) জাকির হোসেন (৫০) স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে ব্যাপারে আহত বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে পাষান্ড ছোট ভাই কামাল তার স্ত্রী সুমীকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে
জানা গেছে, বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার হাবিবুর রহমানের বড় ছেলে জসিম উদ্দিন জাকির হোসেনের সাথে তাদেরই ছোট ভাই কামাল তার স্ত্রী সাথে র্দীঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এর জের ধরে শনিবার সকালে পাষান্ড ছোট ভাই কামাল তার স্ত্রী সুমি বেগম ক্ষিপ্ত হয়ে লোহার রড লাঠি সোটা নিয়ে বড় ভাইদের বাড়ি ঘরে হামলা চালায় ওই সময় হামলাকারিদের আঘাতে উল্লেখিত ভাই রক্তাক্ত জখম হয়  অভিযোগ পেয়ে ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক নাহিদ মাছুম ঘটনাস্থল পরিদর্শন করেছে

Post a Comment

0 Comments