ব্রাজিলের উত্তর-পূর্বে একটি আবাসিক ভবন
ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপের ভিতর সবশেষ নিখোঁজ এক ব্যক্তির
মরদেহ উদ্ধারের পরে এক কর্মকর্তা শনিবার এ কথা জানান।
সিয়ারা প্রদেশের ফরটালিজা নগরীর উপশহরে
বৃহস্পতিবার ৭ তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তুপ থেকে ৭ জন জীবিত
বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
কর্মকর্তারা ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত
চালিয়ে যাচ্ছেন। সিয়ারা জননিরাপত্তা বিভাগের এক মুখপাত্র এএফপিকে ৯ জনের
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সিটি কাউন্সিলের বরাত দিয়ে এক রিপোর্টে বলা হয়, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।


0 Comments