বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর বলেছেন, সোজা আঙুলে ‘ঘি’ উঠবে না। তাই রাস্তায় নামতে হবে। দাবি
মানতে সরকারকে বাধ্য করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এদের পরাজিত করতে হবে।
সেই দায়িত্বটা যুবদলকে নিতে হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ন্যাম সম্মেলন থেকে ফিরে
মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন জানিয়ে ফখরুল বলেন, সেখানে গিয়ে
প্রধানমন্ত্রী কোনো বক্তব্য দিয়েছেন কি-না জানি না। তার কোনো বক্তব্য আমরা
শুনিনি। তবে তিনি বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) অনেকগুলো বৈঠক করেছেন। এ
বৈঠকের ফলে আমরা কি অর্জন করলাম তাও জানি না। আমরা এখন পর্যন্ত রোহিঙ্গা
সমস্যার সমাধান করতে পারিনি। ভারতের আসামে ১৯ লাখ মানুষের তালিকা করা
হয়েছে। সেখানকার নেতারা বলছেন, এরা সবাই বাংলাদেশি, তাদের বাংলাদেশে ফেরত
পাঠানো হবে। আমরা এটা নিয়ে চিন্তিত। পত্রিকায় দেখলাম ব্যাঙ্গালোরে ১০০ জন
বাংলাদেশিকে গ্রেফতার করছে। আমি বুঝি না এ ব্যাপারে আমাদের সরকার কোনো রকম
কথা বলছে না।
তিনি বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য নিয়ে তারা জাতির সঙ্গে মিথ্যাচার করছেন। একজন আবার বলেছেন,
হায়াত-মউত আল্লাহর হাতে। আমরা জানতে চাই তিনি কি অবস্থায় আছেন তা পরিস্কার
করে জানান। পরিস্কার বলতে চাই খালেদা জিয়া কোনো মামলায় সাজা পাননি।
আপনাদের সাজানো মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি
দিতে হবে। তার চিকিৎসা কিভাবে করবেন সেটার সিদ্ধান্ত তিনি নেবেন। আমরা তার
প্রাপ্য জামিন চাই।
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের
সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ
বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির
সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান
সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক
মামুন হাসান, বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সাবেক যুবদল
নেতা আলবার্ট পি কস্তা, যুবদল মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু,
যুবদল মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, দক্ষিণের সাধারণ সম্পাদক
গোলাম মাওলা শাহীন, উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল
প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন।


0 Comments