মাদক মামলার এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আসামীকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এর আদালতে তুললে এই রায় প্রদান করেন তিনি। মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রূপগঞ্জ থানার মঙলখালি এলাকার রবিউল্লার ছেলে জাহাঙ্গীর আলম। সাজাপ্রাপ্ত আসামীর রায় নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর এড. জাসমীন আহমেদ জানান, আসামী জাহাঙ্গীরকে গোয়েন্দা পুলিশ ৩০ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করে। আদালতে বিভিন্ন সময় আসামীর বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী দোষী সাবস্থ্য হয় এবং বিচারক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য, ২০১১ সালের ৭ই ফেব্রুয়ারী রূপগঞ্জ মুড়াপাড়া সিনেমা হলের পিছন থেকে ৩০ গ্রাম হিরোইন সহ গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রূপগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ধারায় একটি মামলা দায়ের করে।


0 Comments