বন্দরে পিতা কর্তৃক কন্যা ধর্ষণ


বন্দর প্রতিনিধি
বন্দরে নিজ কন্যকে ধর্ষণের অভিযোগে লম্পট পিতাকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল বুধবার সকালে পুলিশ তাকে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লম্পট পিতার নাম মুসলিম মিয়া (৫০) সে দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত রিয়া চাদের ছেলে। মেয়েকে ধষণের ঘটনায় মেয়ে নিজে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে, বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার কালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া লম্পট মুসলিমের স্ত্রী কোহিনূর গার্মেন্টেসে কাজে গেলে সে প্রায় সময় মেয়েকে জোর পূবর্ক ধষণ করে। লোক লজ্জার ভয়ে মেয়ে কাউকে কিছু বলতো না। দীর্ঘ বছর যাবত সে মেয়েকে ধর্ষণ করে আসছিল। পিতার অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে অবশেষে মেয়ে ঘটনাটি তার মাকে বলতে বাধ্য হয়। পরে মা তার মেয়েকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। এতে করে লম্পট মুসলিম মা-মেয়েকে নানা ভাবে হুমকি দিতে থাকে অবশেষে উপায় অন্তর না পেয়ে বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে এলাকাবাসীর সহায়তায় গতকাল বুধবার থানায় এসে মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ লম্পট পিতাকে গ্রেফতার করে দুপুরে ্দাালতে পাঠায়। ব্যপারে বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি ন্যাক্কার জনক। পিতা কর্তৃক কন্যা ধষর্ণ মহাপাপ। আমরা ধর্ষিতার অভিযোগের সাথে সাথে মামলা নিয়ে লম্পট পিতাকে গ্রেফতার করেছি। বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments