কাঁচপুরে ট্রাক চাপায় পুলিশ নিহত


মোটরসাইকেলে গাউছিয়া যাওয়ার সময় কাঁচপুরে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পেচাইন এলাকায় নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। আরিফ হোসেন নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কালিপুরা গ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর আলী জানান, পুলিশ কনস্টেবল আরিফ(ঢাকা মেট্টো -১৩-৮৫৯৮) মোটরসাইকেল করে ব্যক্তিগত কাজে গাউছিয়া যাচ্ছিলেন। পথে মদনপুর-ভুলতা সড়কের পেচাইন এলাকায় নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নয়াপুর থেকে মদনপুরগ্রামী একটি ট্রাক আরিফকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে লাশ ময়না তদন্তের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Post a Comment

0 Comments