যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে
নতুন মুখ আসবে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংগঠন দুটির সম্মেলন যথাসময়েই হবে
বলেও এ সময় জানান তিনি।
শনিবার সকল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ।
আর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়ে সম্মেলন হয়।
এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে
আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ
আসবে।
অবৈধ ক্যাসিনো কারবার ও দুর্নীতির
বিরুদ্ধে সরকারের অভিযানের মধ্যে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে
তুমুল আলোচনা চলছে। এর মধ্যে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুবলীগের
কেন্দ্রীয় সম্মেলন। তার আগে ১৬ নভেম্বর হবে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্মেলনে
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা আবু কাউসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ
পদ হারাতে পারেন।


0 Comments