সিদ্ধিরগঞ্জে মসজিদ উন্নয়ন কাজে বাধা প্রদানের অভিযোগ


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কাঁচপুর ল্যান্ডিং এলাকায় ঝড়াজীর্ণ মসজিদের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে নির্মাণ কাজ করতে না পারায় শত শত মুসল্লিদের নামাজ আদায় করতে চরম বেঘাত হচ্ছে নির্মাণ সামগ্রী প্রস্তুত থাকার পরও বাধার কারণে বারান্দায় তীর পালের ছাল দিয়ে নামাজ আদায় করতে হচ্ছে
জানা গেছে, কাঁচপুর ল্যান্ডিং এলাকায় কর্মরত শ্রমিক আশপাশের মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বিগত ২০০১ সালে ছোট একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমানে বাইতুল মামুর জামে ল্যান্ডিং মসজিদ নাম করণ করা হয়েছে
মসজিদের খতিব মাওলানা ওহিদুল ইসলাম জানান, মুসল্লি বৃদ্ধির কারণে মসজিদে জায়গা না হওয়ার এক আবেদনের প্রেক্ষিতে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি সরেজমিন পরিদর্শন করে শীতলক্ষ্য নদীর পশ্চিম তীরে ল্যান্ডিং ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ অধিনস্থ সরকারি ১০ শতাংশ জায়গায় স্থায়ী কন্দোবস্ত প্রদানের সুপারিশ করেন এতে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি কর্তৃপক্ষ কোন অপত্তি না করায় সরকারি নিয়োম মোতাবেক এই জায়গাটি মসজিদের জন্য স্থায়ী বন্দোবস্ত পেতে সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন করা হয় যা স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আদেশ প্রক্রিয়াধিন রয়েছে এমতাবস্তায় মসজিদ বড় করার মৌখিক অনুমতি দিয়েছে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ
মসজিদের ইমাম মতিউর রহমান জানান, মসজিদের উন্নয়ন কাজের জন্য বিআইডব্লিউটিএ একজন প্রকৌশলী টিন অনুদান দিয়েছেন অন্যান্য ভাবে কাঠের ব্যবস্থাও করা হয়েছে কিন্তু নির্মাণ কাজ শুরু করতে গেলে স্থানীয় একটি মহল বাধা দেয় এতে নির্মাণ কাজ বন্ধ থাকায় নামাজ আদায়ে অসুবিধা হচ্ছে বিশেষ করে বৃষ্টি ঝড়লে মসজিদের ভিতরে পানি পড়ে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মুসল্লিদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ল্যান্ডিং ঘাট এলাকায় মাদক ব্যবসায়ী সেবিদের আড্ডা থাকে সারাক্ষণ সরকারি জায়গা দখল করে গড়ে তুলা হয়েছে দোকান পাট রাতে এলাকায় চলে অসামাজিক কার্যকলাপ এখানে মসজিদ নির্মাণ হলে অন্যায় অপকর্ম মাদক সেবীদের সমস্যা দেখা দিবে তাই মাদক অসামাজিক কাজের শেল্টার দাতা মহলটি স্থায়ী মসজিদ নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছে শুধু উন্নয়ন কাজে বাধা দিয়েই মহলটি ক্ষ্যান্ত হয়নি, ঘাট এলাকার সকল ব্যবসায়ী শ্রমিকদেরকে নিষেধ করে দিয়েছে মসজিদে কোন অর্থ দান না করতে কারা সেই বাধা প্রদান কারী জানতে চাইলে ভয়ে নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করেন মসজিদের খতিব মাওলানা ওহিদুল ইসলাম ইমাম মতিউর রহমান জায়গাটি এখনো স্থায়ী ভাবে বন্দোবস্ত না পাওয়া তারা জোর প্রতিবাদ করতে পারছেন না বলে দাবি করেন বিনা বাধায় মসজিদের উন্নয়ন কাজের জন্য বিআইডব্লিউপিএ, স্থানীয় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভোক্তভূগীরা

Post a Comment

0 Comments