সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জয়যাত্রা টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ শিমরাইল “ তাজমহল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে চ্যানেলটি ২য় বর্ষে পদার্পন উপলক্ষে, মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়যাত্রা টেলিভিশনের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি এবং দৈনিক বর্তমানের প্রতিনিধি আব্দুল হালিম নিশানের মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মেহেদী ইমরান সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল নারায়ণগঞ্জ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাদেকুর রহমান সাদেক সদস্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ।
মো: জহিরুল আলম পিলু সভাপতি ঢাকা জার্নালিষ্ট এসোসিয়েশন, মো: কবি লুৎফর রহমান সরদার চেয়ারম্যান জীয়ত লেখক সোসাইটি, মো: সেলিম রেজা সিনিয়র যুগ্ম সম্পাদক সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ, মো: শাহনেওয়াজ ভূঁইয়া বাবুল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন, মো: মিরাজ হোসেন টিপু কলকাতা টেলিভিশন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, মো: ফারুক হোসেন দৈনিক রুদ্রবার্তা সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সহযোগীতায় মো: সোলাইমান হাসান জয়যাত্রা টেলিভিশন আড়াইহাজার প্রতিনিধিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মিলন মেলার আয়োজন কালে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন টেলিভিশনের প্রতিনিধি।
চ্যানেলটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা নভেম্বর উপলক্ষে আগাম সভায়। পবিত্র কোরআন ও তেলোয়াত দিয়ে শুরু করে।
সকল শ্রেনী পেশার লোকজনদের সাথে নিয়ে প্রতিনিধির মাধ্যেমে “কেক” কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিতি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতির কাছে মূখশ উম্মোচন হয়। আমি একজন সার্কেল হিসেবে আমার এড়িয়ায় কোন মাদক অপকর্ম চলবেনা। কারণ আমার এড়িয়ায় আমার দায়িত্ব।
অন্য সকল এড়িয়ায় কোন প্রকার মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবাজ আছে কি না তা আমি জানি না।
আমার এড়িয়ায় আমি সুষ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি এবং যতোদিন আছি করবো।
অতএব জয়যাত্রা টেলিভিশনরে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি বলে জানান তিনি।
বিশেষ অতিথি সাদেকুর রহমান বলেন, আজকের নতুন একটি স্যাটেলাইন টেলিভিশন জয়যাত্রা, সে উপলক্ষে সকলকে অভিনন্দন জানাচ্ছি, জয়যাত্রা টেলিশিনের জয় একদিন হবে, সেটি সত্যর পথে চললে। অন্য সকল টেলিভিশনের মতো অনুসন্ধান মূলক ক্রাইম তথ্যে নিয়ে কাজ করতে পারলে। অনায়াসে একদিন ভালো একটি টেলিভিশনের মতো দূর্বার গতিতে এগিয়ে যাবে। এমন ধরনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক কথাবার্তা বলেন তিনি।
ছাত্রলীগ নেতা সোহেল বলেন, জয়যাত্রা স্যাটেলাইট নতুন একটি টিভি চ্যানেল হলেও তড়িত গতিতে চলছে।
আমরা টেলিভিশনের আজকের আয়োজনে আমার বন্ধু মানুষ নিশান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এমন ধরনের ভালো একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জয়যাত্রার জয় হউক এমন প্রত্যাশা জ্ঞাপন করেন তিনি।
উক্ত অনুষ্ঠানের প্রমূখ লেখক সাহিত্যিক কলামিষ্টসহ বিভিন্ন শ্রেনী পেশার সম্মানিত অতিথিবৃন্দ গুনিজন উপস্থিত ছিলেন।


0 Comments