"সাইবার সিকিউরিটি এবং পেনটেস্টার স্পেস"

পেনটেস্টার স্পেস একটি সাইবার সিকিউরিটি প্রদানকারী অনলাইন ভিত্তিক বাংলাদেশী প্রতিষ্ঠান।
এটিই সর্বপ্রথম ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের কতৃক পরিচালিত  সাইবার সিকিউরিটি প্রদানকারী কোনো বাংলাদেশী প্রতিষ্ঠান। পেনটেস্টার স্পেস বাংলাদেশর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ুয়া  শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়ে থাকে।পেনটেস্টার স্পেস বিশ্বমানের পেশাদারী সাইবার সিকিউরিটি প্রদান করে থাকে। 
ইতোমধ্যেই পেনটেস্টার স্পেস আন্তর্জাতিক মানের বহুজাতিক কোম্পানির পাবলিক প্রোগ্রামে কাজ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে google, yahoo, facebook, DGI,Nokia, Github,Apple, ALibaba, Microsoft,Freelancer,Intel প্রভৃতি।
পেনটেস্টার স্পেস বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজিত Students To Startup-1 এর চ্যাম্পিয়ন টিম। উল্লেখ্য উক্ত কম্পিটিশনে প্রায় ৪০ হাজার টিম অংশগ্রহণ করেছিল।
যেখানে উন্নত দেশগুলোর সাইবার সিকিউরিটি ব্যাবস্থা খুবই শক্তিশালী সেখানে বাংলাদেশের সাইবার সিকিউরিটির অবস্থা খুবই বাজে।
সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের সাইবার সিকিউরিটি ইনডেক্স ৭০-৮০ এর কাছাকাছি যা খুবই নিম্নমানের।
আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে লক্ষ্য করি তবে দেখতে পাই বিশ্বের বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানির সিকিউরিটি টিমে ভারতীয়রা আছে।
আমাদের দেশে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ হয় না বললেই চলে আর যেগুলো হয় তা বিদেশী এক্সপার্ট দিয়ে করানো হয়।
এটি খুবই ব্যায়বহুল এবং ঝুঁকিপূর্ণ।কিন্তু দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে সাইবার সিকিউরিটি বৃদ্ধির কোন বিকল্প নেই।
পেনটেস্টার স্পেস দেশীয় প্রতিষ্ঠান হিসেবে স্বল্পমূল্যে বিশ্বমানের সাইবার সিকিউরিটি সেবা প্রদান করতে সক্ষম।
আমরা আশাবাদ ব্যক্ত করছি পেনটেস্টার স্পেস দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করে দেশের সাইবার সিকিউরিটি ব্যাবস্থাকে উন্নত এবং সমৃদ্ধ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

Post a Comment

0 Comments