যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিপু-বিপ্লবের শো-ডাউন


আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু জানে আলম বিপ্লবের আয়োজনে শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভানেত্রী শেখ হাসিনা যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনিরের স্লোগানে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি যোগে ২নং রেলগেইটস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অপর্ণ করা হয়।

অনুষ্ঠান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা আবু মোহাম্মদ শরীফুল হক, ইমন, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, নাসিক ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, নাসিক ১২ নং ওয়ার্ড যুবলীগের সেলিম, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ১৪ নং ওয়ার্ড আব্দুল করিম, ১৭ নং ওয়ার্ড সভাপতি মো.খালেক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সদস্য গোলাম শরিফ প্রমুখ।
জেলা যুবলীগ নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে জেলা মহানগর যুবলীগ পরিচালিত হচ্ছে, আগামীতেও হবে। সরকারের উন্নয়নের বার্তাগুলো মানুষের মাঝে তুলে ধরবে যুবলীগ। সেই নেতৃত্বে নিয়ে আগামী এমপি শামীম ওসমানের নিদের্শনা জেলা যুবলীগ এগিয়ে যাবে।
জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব বলেছেন, নারায়ণগঞ্জে প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নিদের্শে কাজ করে যাচ্ছে। সেই যুবলীগ এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বার ক্ষমতা থাকার পিছনে রাজপথে কাজ করে যাচ্ছে, আগামীতে যাবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি ইতিমধ্যে ২০২১ ২০৪১ ভিশন বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

Post a Comment

0 Comments