বন্দর প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) বন্দর থানা শাখার অভিষেক ও সংবধর্ণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বটতলা এলাকায় এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ¦ ফয়জুদ্দিন আহাম্মেদ লাভলু বলেছেন, আমাদের সংগঠন জাতিসংগের স্বাকৃতি প্রাপ্ত সংগঠন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে শাখা কমিটি গঠনের জন্য চেষ্টা চালিয়েছি। এক একটা হিরার টুকরা দিয়ে বন্দর থানা মানবাধিকার কাউন্সিল গঠন করা হয়েছে। তাদেরে সাংগঠনিক দক্ষাতা ও কাজের গতি দেখে আমি মগ্ধ হয়েছি।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) বন্দর থানা শাখার সভাপতি ও মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে অভিষেক ও সংবধর্ণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দও উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) বন্দর থানা শাখার উপদেষ্টা ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) জেলা শাখার সাধারন সম্পাদক এমআর হায়দার রানা, মানবাধিকার কাউন্সিল (বামাকা) মহানগর শাখার সাধারন সম্পাদক এডঃ শহিদুল ইসলাম টিটিু, মানবাধিকার সংগঠনের বন্দর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মঞ্জুর হাসান মঞ্জু, একই কমিটির সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মদনগঞ্জ এলাকার সমাজ সেবক মোখলেছ চৌধূরী, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী আলমগীর হোসেন, মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমান, মানবাধিকার কাউন্সিলের সহ-সভাপতি হাজী মাছুম আহাম্মেদ, ১৯ নং ওয়ার্ড জাপা সভাপতি পলি বেগম ও মানবাধিকা সংগঠনের বন্দও শাখার উপদেষ্টা হাজী কফিল উদ্দিন আহাম্মেদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন অবদানের জন্য মহানগর শ্রমিকলীগের সভাপতি ও মানবাধিকার কাউন্সিলের বন্দও থানা শাখার সভাপতি আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান ও উপজেলা পরিষদেও ভাইস-চেয়ারম্যান সালিমা হোসেন শান্তাকে সংবধর্ণা প্রদান করা হয়।


0 Comments