নারায়ণগঞ্জের সরকারী স্কুলের ফিস
কমিয়ে দেয়া রেকর্ড করেছেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। এ কারণে এখন
শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা নিয়ে মনযোগী হয়েছেন। সেই জন্য এবারা শিক্ষার সাথে
সাথে খেলাধুলা অংশ নিতে বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে যাচ্ছে স্কুল ম্যানেজিং
কমিটি। রাবেয়া স্কুলের অনেকে শিক্ষার্থীরা খেলাধুলায় সময় পান না বা সময় দিতে চায়
না। বর্তমানে অনেকে মোবাইলে ফেইসবুক বা গেইমে প্রতি ঝুকছে, এর থেকে ছেলে মেয়েদের বের করে আনতে হবে। মুক্তিযোদ্ধা হয়ে দেশের স্বাধীনতা
যুদ্ধে পাকহানাদের বিরুদ্ধে মাঠে নেমে ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
নিদের্শে আমরা সকল মুকিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। আজ তারই
কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছেন। দেশের সকল
উন্নয়ন কর্মকান্ডে মুক্তিযোদ্ধাদের পাশে রাখছেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষামান
উন্নত করার লক্ষ্যে বিভিণ্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। তাই আসন্ন ফাইনাল পরিক্ষায়
সকলকে সবোর্চ্চ নম্বরের প্রত্যাশা করে বলতে চাই, যারা সবোচ্চ নম্বর পাবে তাদের জন্য বিশেষ উপহার দেয়া হবে। অভিভাবক উদ্দেশ্যে
বলতে চাই,
স্কুলের কি লেখাপড়া করা হয়েছে তা বাসায় খোজখবর রাখুন। তাহলে
আপনার কষ্ট ও দায়িত্ব যথাযর্থভাবে সঠিক পালিত হবে। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টায় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৩’শ শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণকালে সাবেক ব্যাংকার বীর
মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর একথা বলেন। ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান। স্কুলের জন্য ফুটবল, ক্রিকেট সেট,
কেরাম বোট, ভলিবল ও ব্যাডমিন্টন
শিক্ষার্থীদের হাতে তিনি তুলে দেন। ইসদাইর রাবেয়া হোসেন
উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, স্কুলের শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা
ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর স্কুলের
শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন। তার মত অনেকে স্কুলের জন্য কাজ
করতে চান। অনেকে বলেছেন,
সরকারী স্কুল হয়ে ফিস কমিয়ে দেয়া শিক্ষার্থী ও অভিভাবকরা
আনন্দিত হয়েছেন। তারা এখন স্কুলের পাঠানো জন্য ছেলে সন্তানদের মনযোগী হয়েছেন।
এগুলো শুনে আমরা সকলের আনন্দিত ও গর্বিত। ছেলে মেয়েদের লেখাপড়া সঠিকভাবে করছে কি
না তার বাসা দেখুন।


0 Comments