জেল হত্যা দিবসে স্বাচিপ ও বিএমএ’র শ্রদ্ধা নিবেদন


৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় নেতার স্বরণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগর এর উদ্যোগে আলোচনা, মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাঃগঞ্জ জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক বিএমএ এর সহ সভাপতি ডাঃ বিধান চন্দ্র পোদ্দার, জেলা বিএমএ সাধারন সম্পাদক ডাঃ দেবাশীষ সাহা, ডাঃ সামসুদ্দোহা সঞ্চয়, যুগ্ম সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ শেখ ফরহাদ,ডাঃ জহিরুল কাদের, ডাঃ ফয়সাল আহাম্মেদ, ডাঃ অনিরুদ্ধ, ডাঃ কুমার তানসেন,ডাঃ বিজয় চন্দ্র দাস ডাঃ মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত আলোচনা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধ জ্ঞাপন করেন। সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ সহিদ বাদল, জেলা লীগের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় স্বাচিপের সাংগঠনিক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু সহ স্বাচিপ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments