বন্দর
প্রতিনিধি //
বন্দরের
নবীগঞ্জ ঘাটটি বর্তমানে অন্য
ঘাটের তুলনায় গুরুত্বপূর্ণ। নদী
পথে ইঞ্জিন চালিত নৌকার
পাশাপাশি ফেরি সার্ভিস চালু।
প্রতিদিন ফেরি দিয়ে ছোট-বড় হাজার হাজার
যানবাহনসহ যাত্রী পারাপার হয়ে
থাকে। যাত্রীদের জীবনের ঝুকি নিয়ে
ঘাট পারাপার হলেও দেখার যেন
কেউ নেই। নেই ভাল
মানের কোন যাত্রী ছাউনি।
যে যাত্রী ছাউনি রয়েছে
তাও ঝুঁকিপূর্ন আবার দখল করে
রেখেছে বিভিন্ন ফলের দোকান, নিমকি,
পিডিসহ নানা প্রকার দোকানে।
স্থানীয় কতিপয় অসাধু চক্র
ঘাটের (সিটির) জায়গায় প্রায়
২০/২৫ টি অবৈধ
দোকান বসিয়ে মাসে ৬/৭ হাজার টাকা
হাতিয়ে নিচ্ছে। এদিকে যাত্রী ছাউনির
ছাদের ইট পরে শারমিন
(২৮) নামের এক মহিলা
আহত হয়েছে। গত শনিবার
বিকেলে এ ঘটনা ঘটলেও
দেখার যেন কেউ নেই। ফেরি সার্ভিস চালু
হওয়ার পর নারায়নগঞ্জ-৫
আসনের সংসদ সদস্য সেলিম
ওসমান ঘাটের তদারকি করার
জন্য কাউন্সিলর আফজাল হোসেন, সাইফুদ্দিন
আহম্মেদ দুলাল প্রধান ও
বন্দর ইউপি চেয়ারম্যান এহসান
উদ্দিন আহম্মেদকে দায়িত্ব দিলেও বাস্তবিক তাদের
কোন দেখা পাওয়া যায়নি।
মেয়র ডা: সেলিনা হায়াত
আইভী উচ্ছেদ করলে যাত্রীদের
দূর্ভোগ লাগব হলে এমপির
সুনাম হবে। সেজন্য উচ্ছেদ
পরিচালনা করছে না। ভুক্তভোগীদের
ভাষ্য ডাঃ সেলিনা হায়াত
আইভী এ বিষয়টা নাও
জানতে পারে। তবে অবৈধ
দোকানদারদের কারনে নানামুখী দূর্ভোগের
শিকার হতে হচ্ছে সাধারন
লোকদের। বন্দরের ২৪ নং ওর্য়াডস্থ
নবীগঞ্জ -হাজীগঞ্জ ঘাটের পশ্চিম পাশে
অবৈধস্থাপনা উচ্ছেদ করলেও বহাল
রয়েছে নবীগঞ্জ ঘাট এলাকার প্রায়
২০/২৫ টি দোকান।
দোকান প্রতি মাসে ৬/৭ হাজার করে
টাকা নেয় স্থানীয় একটি
চক্র। যা নিয়ে বিপাকে
রয়েছে ভুক্তভোগীরা। এ বিষয়ে নারায়নগঞ্জ
জেলা জাতীয় পার্টির যুগ্ন
আহবায়ক ও নাসিক ২৪
নং ওর্য়াড কাউন্সিলর আফজাল
হোসেন বলেন, সকল অবৈধ
স্থাপনা উচ্ছেদ করা হবে।
মেয়র ডা: সেলিনা হায়াত
আইভী কোন অনিয়ম, দূর্নীতি
বরদাস্ত করে না। নবীগঞ্জ
ঘাট দিয়ে ফেরি সার্ভিস
চালু হওয়ার পর যাত্রী
চলাচল দ্বিগুণ হয়েছে আবার গাড়ী
চলাচল বাড়ছে। অবৈধ স্থাপনাগুলো
উচ্ছেদ বিষয়ে সিটি কর্পোরেশনের
মাসিক সভায় তোলার আশ্বাস
দেন। সিটি কর্তৃপক্ষের দাবী
উচ্ছেদ অভিযাান চলছে যা চলমান।
সিটি কর্পোরেশনের কর্মকর্তা আলমগীর হোসেন হিরন
বলেন, মেয়র বরাবর এলাকাবাসী
আবেদন করলে উচ্ছেদ কার্যক্রম
দ্রুত হবে। নাম প্রকাশ
না করার শর্তে ২৪
নং ওর্য়াডের একাধিক ব্যাক্তি জানান
এ দোকানগুলোর বিষয়ে মেয়র বরাবর
আবেদন করা হয়েছে। তারপরও
রহস্যজনক কারনে কোন উদ্যােগ
নিচ্ছে না সিটি কর্তৃপক্ষ।
হাজীগঞ্জ এলাকায় নদীর তীরবর্তী
জায়গায় উচ্ছেদ হলেও নদীর
পূর্বপার নবীগঞ্জ ঘাট এলাকায় উচ্ছেদ
অভিযান চালানোর দাবী এলাকাবাসীর। উচ্ছেদ
অভিযান নিয়ে নানামুখী বির্তকে
বিধঁছেন মেয়র ডাঃ সেলিনা
হায়াত আইভী। অবৈধ স্থাপনা
উচ্ছেদের জন্য মানববন্ধনসহ নানা
প্রকার কর্মসূচীর উদ্যোগ নিয়েছে নবীগঞ্জবাসী।


0 Comments