ট্রেন থেকে পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন


চলন্ত ট্রেন। দরজার পাশেই দাঁড়িয়ে এক যুবক। হঠাৎ ট্রেনের ঝাঁকুনি কুলিয়ে উঠতে না পেরে পড়ে গেলেন নিচে আর মুহুর্তেই ট্রেনের চাঁকায় মাথা কাটা পড়ল তার। এমনই এক ঘটনা ঘটল নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই যুবকের পকেট থেকে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে মাদকাসক্ত অবস্থায় ছিল। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সকাল ১০টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটির দরজা ধরে দাঁড়িয়ে ছিল ওই যুবক। হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে যায় ট্রেনের নিচে পড়ে মাথা কাটা পরে যুবকটির। তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে। বেলা সাড়ে ১২টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।

Post a Comment

0 Comments