বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন শীর্ষক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল্লাহ মেম্বার সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ন সম্পাদক শ্রী ভোলানাথ দাস, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু, বন্দর থানা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক কাজী এরশাদ হক, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, সহ সভাপতি মহিউদ্দিন সরদার, যুগ্ম সম্পাদক আকতার হোসেন, সাবেক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়ানুর মিয়া, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান জজ, কুতুব উদ্দিন জসিম উদ্দিন জসা, মোঃ ওবায়দুল্লাহ, আবু সিদ্দিক, আব্দুস সালাম, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্ত, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোঃলিটন, কৃষকলীগ সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ মফিজুল ইসলাম মুন্সী, দেলোয়ার হোসেন মদিলসহ ইউনিয়ন কার্যকরী সদস্যের সর্বোমোট ৪২ জন। এসময় তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ওয়ার্ড কমিটির ক্ষেত্রে যেসকল নাম গুলো কমিটি গঠনের জন্য প্রেরণ করা হয়েছে।তা বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ এর সাথে আলোচনা করে ঘোষনা করা হবে। যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ঘোষিত হবে। এবং কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল আয়োজনের সকল প্রস্তুতি সম্পর্কে এখানে মতামত বিনিময় হয়।


0 Comments