নারায়ণগঞ্জে হেলে পড়েছে ৪ তলা ভবন

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের খানপুরের ব্রাঞ্চ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ভবনটির লোকজনদের সরিয়ে দেয়।
জানা যায়, রাতে হঠাৎ করেই ব্রাঞ্চ রোড এলাকার কাজী ভবন নামের ওই চার তলা বাড়িটি হেলে পড়ে পাশের ভূইয়া ভিলা নামে অপর একটি বহুতল ভবনের ওপর।
এতে আতঙ্কে হুড়োহুড়ি করে বাড়ির সব মানুষ দ্রুত নিচে নেমে আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় সবাই।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সদর মডেল থানা পুলিশ ও রাজউকের একটি দল ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস রাতের মধ্যে দুর্ঘটনা এড়াতে দুটি বিল্ডিং খালি করার নির্দেশ দেয়।
শহরের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হাফিজুর রহমান জানান, বিল্ডিংটি হেলে পড়েছে কিনা এবং বসবাসের উপযোগী কিনা তা নিরীক্ষণের পর জানা যাবে।

Post a Comment

0 Comments